সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
৩ দফা দাবীতে ঝিনাইদহে ইটভাটা মালিক ও শ্রমিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ৩ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে তারা এই কর্মসূচী পালন করে।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ৬ উপজেলা থেকে আসা ইটভাটা মালিক ও শ্রমিকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, সহ-সভাপতি কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, নির্বাহী সদস্য মিজানুর রহমান মাসুমসহ অন্যান্যরা।
বক্তারা, ২০১৯ সালের ইটভাটা আইন সংশোধন, প্রত্যেক ইটভাটার পরিবেশ ছাড়পত্র প্রদাণ ও অভিযানের নামে ইটভাটা ভাংচুর বন্ধের দাবী জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি পেশ করেন তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৮ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে