লগইন
১৩৮ বছরের রেকর্ড ভেঙ্গে কোটচাঁদপুরে বিদ্রোহী, হরিণাকুন্ডুতে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ১১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

১৩৮ বছরের রেকর্ড ভেঙ্গে কোটচাঁদপুরে বিদ্রোহী, হরিণাকুন্ডুতে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ১৩৮ বছরের রেকর্ড ভেঙ্গে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সহিদুজ্জামান সেলিম। তিনি মোবাইল প্রতীকে নিয়ে পেয়েছেন ৮৩৪২ ভোট। অন্যদিকে হরিণাকুন্ডু পৌরসভায় জয়ী হয়েছেণ নৌকার প্রার্থী ফারুক হোসেন। এদিকে ১৯৮৩ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর কোটচাঁদপুরে এবারই প্রথম আওয়ামীলীগের কোনো বিদ্রোহী প্রার্থী এখানে মেয়র হিসাবে নির্বাচিত হলেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে সালাহউদ্দীন বুলবুল সিডল পেয়েছেন ৭১১৯ ভোট। আর আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে শাহাজাহান আলী পেয়েছেন ২০৩৮ ভোট। পৌরসভায় ভোটার সংখ্যা ২৭ হাজার ৪৯৩।

এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪৮৫ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার আটজন। হরিনাকুন্ডু নৌকার প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ৭ হাজার ৩’ শ ৪৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক জগ প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯’শ ১৩ ভোট। পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ৭৫ জন। এরমধ্যে পুরুষ আটহাজার ৩৯২ জন এবং মহিলা আটহাজার ৬৮৩ জন। নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণ করতে দুই পৌর এলাকায় ২৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি, ৪৬৫ জন পুলিশ এবং ২০৭ জন আনসার সদস্য মোতায়েন করা হয়। হরিণাকুন্ডুতে নির্বাচনী সহিংসতায় জোড়াপুকুর কেন্দ্রে একজনকে কুপিয়ে জখম করা হয়।

অন্যদিকে বিভিন্ন কেন্দ্রে জাল ও ভুয়া ভোট দিতে দেখা গেছে। বালিকা বিদ্যালয়, লালন শাহ কলেজ ও চটকাবাড়িয়া কেন্দ্রে কেন্দ্রে সবচে বেশি জাল ভোট দেওয়া হয় বলে প্রতিদ্বন্দি প্রার্থী টিপু অভিযোগ করেন। অবশ্য কেন্দ্রে অবৈধ ভাবে প্রবেশের অভিযোগ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাজু আহম্মেদ নামে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ককে ৬ মাসের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের দন্ড দেন। বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২ কিশোরীকে জাল ভোট দেওয়ার সময় আটক করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৫ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৬ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।