সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হরিণাকুন্ডুতে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে দুই যুবক নিহত!
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর জামতলা নাম স্থানে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে আবু তালেব (৩৫) ও আক্তার হোসেন (৩৬) নামে দুই যুবক নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আবু তালেব হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে।
অন্যদিকে আক্তার হোসেন একই উপজেলার হামিরহাটী গ্রামের মনছের আলীর ছেলে। ঘটনারি সত্যতা স্বীকার করে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বুধবার রাতে জানান, হরিণাকুন্ডু ঝিনাইদহ সড়কের জামতলা মিলের কাছে একটি মটরসাইকেলকে ধাক্কা দিয়ে যাত্রীবাহি বাসটি ফুটপাতে উঠে পড়ে।
দুর্ঘটনায় প্রথমে মটরসাইকেল আরোহী আক্তার হোসেন ও পরে পাশ দিয়ে হেটে যাওয়া আবু তালেব নিহত হন। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে আছে। এদিকে পাশাপাশি গ্রামের দুই যুবক নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৯ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে