সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হরিণাকুন্ডুতে বাইসাইকেল চালানো শিখতে গিয়ে গাছের ধাক্কায় শিশু কন্যার মৃত্যু!
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুÐু উপজেলায় বাইসাইকেল চালানো শিখতে গিয়ে আম গাছের সাথে ধাক্কা লেগে সুরাইয়া (১০) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছ।
নিহত সুরাইয়া ওই গ্রামের ফুলছদ্দিন মিয়ার কন্যা এবং ভবিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। নিহতের চাচা নজির উদ্দিন জানান, দুপুরে সুরাইয়া তার পিতার বাইসাইকেল নিয়ে বাড়ির বাইরে যায়। রাস্তায় সাইকেল চালানো শিখতে গিয়ে আমগাছের সাথে ধাক্কা লাগে।
এতে তার এসময় বুকে ও মাথায় আঘাত লাগে। তাকে উদ্ধার করে হরিণাকুÐু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুর রহমান জানান, শিশুটির বুকে ও মাথায় আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
ফলে হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, শিশু সুরাইয়ার মৃত্যু দুঃখ জনক। এ ঘটনায় একটি অপমৃত্য মামলা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
ঝিনাইদহে গৃহবধু হত্যা, বিচারের দাবীতে র্যালী ও মানব বন্ধন অনুষ্ঠিত
হরিণাকুন্ডুতে নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
২৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
২ দিন আগে