সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শৈলকূপায় জাল টাকাসহ আটক ৫
জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় জালটাকাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় উনত্রিশ হাজার একশত জাল টাকার নোট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৮ জুন) রাতে উপজেলার হাটফাজিলপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
হাটফাজিলপুর ক্যাম্পের এস আই ফারুক হোসেন জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে হাটফাজিলপুর এলাকায় অভিযান চালালে হাটফাজিলপুর বাজারের পাশ হতে জাল টাকা তৈরীর ৫ জনকে আটক করতে সক্ষম হই।
আটককৃতরা হলেন, বরিশাল জেলার মৃত এলেম উদ্দিনের ছেলে আঃ সাত্তার (৪৫), ঝালকাঠি জেলার মৃত ওয়াজেদের ছেলে কিবরিয়া (২৮), আঃ লতিফের ছেলে সুমন (৩০), টাঙ্গাইল জেলার মৃত জয়নালের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং ঢাকা যাত্রাবাড়ী এলাকার মৃত আফতাবের ছেলে মোঃ রনি (২০)। পরে তাদেরকে শৈলকুপা থানায় চালান দেয়া হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
১০ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে