ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
শৈলকুপায় বাসের ধাক্কায় পথচারী নিহত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় বাসের ধাক্কায় আরিফ শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ শেখ ওই উপজেলার রানীনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সকালে বৃদ্ধ আরিফ শেখ রাস্তা পার হচ্ছিল। এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি দ্রæতগামী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৮ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে