লগইন
শত্রুতার আগুনে পুড়ে ছাই হয়েছে আলমডাঙ্গার নান্দবার বন্দর‌ভিটা মোড়ের লিঠু-কিরণের প্রায় ২৫ লাখ টাকার পাট
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ নভেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

শত্রুতার আগুনে পুড়ে ছাই হয়েছে আলমডাঙ্গার নান্দবার বন্দর‌ভিটা মোড়ের লিঠু-কিরণের প্রায় ২৫ লাখ টাকার পাট

শত্রুতার আগুনে পুড়ে ছাই হয়েছে আলমডাঙ্গার নান্দবার-বন্দরভিটা মোড়েরর লিঠু-কিরণের প্রায় ২৫ লাখ টাকার পাট। গত ২৩ নভেম্বর বিকেলে কে বা কারা পাটের গোডাউনে আগুন দিলে এ ব্যাপক ক্ষতি হয়। বিপুল অংকের টাকার পাট পুড়ে ভস্মিভূত হওয়ার পর দু'পাট ব্যবসায়ী চোখে অন্ধকার দেখছেন।


সরেজমিন ঘুরে জানা যায়, হাজী আনিছুর রহমান লিঠু ও কিরণ কুমার সাহা দুজন দীর্ঘ বছর ধরে বাধাই মালামালের ব্যবসা (স্টক) করে আসছেন। গত দেড় মাস আগে তারা বন্দরভিটার ইমদাদুল হক ওদুদের গোডাউন ভাড়া করে ১৩০৭ মন পাট রাখেন। গত ২৩ নভেম্বর বিকেলে কে বা কারা ওই গোডাউনে অগ্নিসংযোগ করেন। আগুনের লেলিহান শিখায় দু পাটব্যবসায়ীর সর্বস্ব পুড়তে দেখে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মাঝে পুড়ে যায় প্রায় ২৫ লাখ টাকার পাট।


গোডাউনে বিদ্যূৎ সংযোগ নেই। তাই, শর্ট সার্কিটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সুযোগ নেই। তাই এলাকাবাসীর ধারণা,শত্রুতার আগুনে সর্বশান্ত হয়েছেন এ দু ব্যাবসায়ী।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনিছুর রহমান লিঠু জানান, বিকেলে সংবাদ পেয়ে বাড়ি থেকে বের হতে হতে আমার পাটনার কিরোনকে সংবাদ দিউ।

দ্রুত এসে দেখি গোডাউনের পেছন দিক থেকে ধোঁয়া উঠছে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেই। চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্ত তার আগেই আমার সব শেষ হয়ে গেছে।


গোডাউনের পাশের বাড়ির মালিক হাসেম আলী জানান, লিঠু ও কিরন কুমার দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। কেউ পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

৪৭ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

৪৮ মিনিট আগে
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

সময়ের সাক্ষী আলমডাঙ্গা রেলস্টেশন | ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন

১ ঘন্টা আগে
ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন

চুয়েটে অচলাবস্থা | উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২ ঘন্টা আগে
উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

২ ঘন্টা আগে
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৫ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৫ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৬ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।