লগইন
মাগুরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মাগুরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

মাগুরা সদর উপজেলার পাকাখর্দ গ্রামে গৃহবধূ হেনা বেগমের (৩৪) লাশ উদ্ধারের ঘটনায় তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে নিহতের ভাই ফরিদ হোসেন। রবিবার রাতে মাগুরা সদর থানায় এ মামলা করেন ।

মামলায় মফিজুর তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, মামলায় বাদী উল্লেখ করেছেন, নিহত হেনা বেগম তার স্বামী মফিজুর রহমানকে সঙ্গে নিয়ে গত শনিবার বিকালে বাবার বাড়ি ঝিনাইদহের অচিন্তপুর থেকে রওনা দেন। পরদিন সকালে তারা হেনা বেগম নিহত হবার কথা জানতে পারেন। হেনা বেগম মফিজুর রহমানের দ্বিতীয় স্ত্রী।

অভিযোগে উল্লেখ আছে, স্বামী মফিজুর রহমান হেনা বেগম ও তার দুই সন্তানকে ঠিক মতো দেখভাল করতো না। বরং হেনা বেগমকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিত। যা নিয়ে বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এরই জেরে মফিজুর রহমান পূর্ব পরিকল্পিতভাবে রবিবার বিকালে হেনা বেগমের বাবার বাড়ি থেকে তাকে নিজ এলাকায় নিয়ে যায়। এরপর ওই বাগানের মধ্যে নিয়ে হেনাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছে মফিজুর।

প্রসঙ্গত, রবিবার দুপুরে মাগুরা সদর উপজেলার পাকাখর্দ গ্রামের একটি বাগান থেকে পুলিশ হেনা বেগমের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে তার স্বামী মফিজুর রহমান পলাতক রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।