সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মহেশপুর সীমান্তে দালালসহ ১৫ জন বাংলাদেশী আটক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সীমান্তে অবৈধ অতিক্রম কালে দালালসহ ১৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮ বিজিবি)। বুধবার ভোর রাতে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর উপজেলার শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে পিলার ৬০/১২৩-আর হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মপুকুর বটতলা মোড় থেকে ১৪ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। তিনি আরো জানান, এদের মধ্যে পুরুষ ৭, নারী ৪ এবং শিশু ৩ জন। এদের বাড়ী পিরোজপুর, বাগেরহাট, খুলনা জেলার।
এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক চুয়াডাংগার তেতুলিয়া গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে শরিফুল (৩২) কে আটক করা হয়েছে। পরবর্তীতে, আটককৃতদের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৮ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে