ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
মহেশপুর ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় গাঁজাসহ কিতাবুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। বুধবার ভোর ৪ টার দিকে উপজেলার অনন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত কিতাবুল ইসলাম মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত মুজাম মন্ডলের ছেলে। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে গাঁজা এনে বাংলাদেশে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালানো হয়।
এসময় কিতাবুলের বাড়ির পেছনের মাঠ থেকে ১ কেজি ৬’শ গ্রাম ভারতীয় গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
১০ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে