লগইন
মহামারি করোনাকালীন মহা-মানবিকতার প্রতিচ্ছবি ঝিনাইদহের পুলিশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জুলাই, ২০২১ | ০৬:০০ বিকাল ১০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

মহামারি করোনাকালীন মহা-মানবিকতার প্রতিচ্ছবি ঝিনাইদহের পুলিশ


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- তখন গভীর রাত। সবাই ঘুমে আচ্ছন্ন। ঘুটঘুটে অন্ধকার। জনমানব ও যানবাহনহীন রাস্তা। বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন স্ত্রী। প্রচন্ড শ্বাস কষ্ট নিয়ে জীবন প্রদ্বীপ প্রায় যায় যায় অবস্থা। মুমুর্ষ স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোন উপায় নেই। স্ত্রীর বাঁচার এই আকুতি দেথে আরো অসহায়ত্ব বোধ করেন স্বামী। এই অবস্থায় স্বামী ফোন করলেন পুলিশকে।

এই মধ্যরাতে পুলিশের টহল গাড়ি এসে স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করালেন। গল্পটি সিনেমা বা নাটকের নয়। সোমবার মধ্যরাতে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপুর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান পুলিশের টহল গাড়ি পাঠিয়ে সহায়তা করেন বলে তিনি নিজেই তার ফেসবুকে উল্লেখ করেন।

করোনাকালে এমন মানবিক কর্মকান্ড ঝিনাইদহ পুলিশ বিভাগ বহু নজীর স্থাপন করে চলেছে। স¤প্রতি ঝিনাইদহ সদর থানার এএসআই আনোয়ার হোসেন নাইট ডিউটি করার অবস্থায় দেখেন আফরোজা খাতুন নামে এক গর্ভবতী নারীকে নিয়ে বিপাকে পড়েছেন তার পরিবার। প্রসব বেদনায় কাতিরাচ্ছেন আফরোজা। কোন সাহায্য পাচ্ছেন না। তখন রাত দুইটা। এএসআই আনোয়ার হোসেন এগিয়ে আসেন। ঝিনাইদহ আরাপপুর রাবেয়া হাসপাতালের মালিককে ফোন করে রাতেই টহল গাড়িতে উঠিয়ে সিজারের ব্যবস্থা করেন।

তথ্য নিয়ে জানা গেছে করোনা ভাইরাস শুরুর পর থেকে ঝিনাইদহ জেলা পুলিশ নানামুখী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নিয়মিত অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি মানবিক কাজে অংশ নিচ্ছেন। পুলিশ সুপার মুনতাছিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাগন এই মানবিক কাজে অংশ নিচ্ছেন। ত্রান বিতরণ, করোনা মোকাবেলা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করতে গিয়ে পুলিশ সদস্যরা নিজেরাই করোনা আক্রান্ত হচ্ছেন।

তুবও তারা জনকল্যানে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে পিছপা নয়। গতবছর বছর থেকে এপর্যন্ত ঝিনাইদহের বেশ কয়েকজন পুলিশ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সর্বশেষ কালীগঞ্জ উপজেলার তত্বিপুর পুলিশ ক্যাম্পের কনস্টেবল মো: মশিউর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া বর্তমান ২০ জন পুলিশ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশ সুপারের দপ্তর থেকে জানা গেছে। এদিকে পুলিশের এই মানবিক কর্মকান্ড মানুষের মাঝে গভীর রেখাপাত করেছে। মানুষ এখন ভাবতে শুরু করেছে “জন্মে পুলিশ মরণে পুলিশ”।

ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, করোনা কালীন পরিস্থিতিতে পুলিশের কর্মতৎপরতা বেড়ে গেছে। লকডাউনে মানুষকে ঘরে রাখার পাশাপাশি সচেতনতা, সুরক্ষা, মানবিক তৎপরতা ও অপরাধ নিয়ন্ত্রন করতে হচ্ছে। এতে ২৪ ঘন্টা পুলিশ বাহিনীকে কাজ করতে হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৩ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৩ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৭ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৮ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৯ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৯ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।