সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ভোটার আইডি কার্ড ঠিক করতে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের ঘুষ দাবি
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের লাউদিয়া গ্রামের মৃত আলীমদ্দিনের স্ত্রী সালেহা বেগম। বয়স তার পাক্কা ৬০ বা ৬৫ বছর। কিন্তুু ভুল বশত; ভোটার আইডি কার্ডে সালেহার বয়স ৩৫ বছর।
ভোটার আইডি কার্ডের বয়স অনুযায়ী তিনি বয়স্ক ভাতাসহ সরকারি কোনো সুযোগ সুবিধাই পাচ্ছেন না মর্মে জানিয়েছেন বয়স্কা নারী সারেহা বেগম। যখন ভোটার আইডি সংক্রান্ত গ্যাড়াকলে পড়ে দিকবিদিক হারিয়ে সালেহা বেগম ছুটে যায় ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসে। তখন নির্বাচন অফিস থেকে তাকে দুই হাজার টাকা হলে তার আইডি কার্ড ঠিক করা হবে বলে সাফ জানিয়ে দেয়া হয়।
"আমি গরীব মানুষ ভিক্ষা করে দিনাতিপাত করি আমি এক মোটে দুই হাজার টাকা কোথায় পাব"? বলে সাংবাদিকের নিকট অভিযোগ করে জানান বয়সের ভারে নুয়ে পড়া সালেহা বেগম। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার কথা বলতে রাজি হননি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৮ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে