লগইন
প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে কি সত্যি অনিয়ম দুর্নীতি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ জুলাই, ২০২১ | ০৬:০০ বিকাল ১০০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে কি সত্যি অনিয়ম দুর্নীতি


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- মাত্র এক লাখ একাত্তর হাজার টাকায় রান্নাঘর ও এটাস্ট বাথরুমসহ দুই কক্ষ বিশিষ্ট ঘর ভেঙ্গে পড়া নিয়ে দেশব্যাপী হৈচৈ শুরু হয়েছে। বিশেষ করে ফেসবুকে ভারাইল হচ্ছে ভেঙ্গে পড়া প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া ঘরের ছবি। ফলে বিপাকে পড়ছেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা। ইতিমধ্যে আনেক উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর নেমে এসেছে শাস্তির খড়গ। তাদের অনেকের ওএসডি বা বদলী করা হয়েছে। এখনো শাতাধীক উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন প্রশাসনিক শাস্তির ঝুঁকির মধ্যে।

তথ্য নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের এই ঘর নির্মানের বাজেট ও ঘরের ডিজাইন যে ভাবে করা হয়েছে তা ওই বাজেটে হয় না। মাত্র এক লাখ একাত্তর হাজার টাকায় এধরণের একটি বাড়ি তৈরী হওয়া অসম্ভব। কথা হয় ঝিনাইদহ জেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের একাধিক প্রকৌশলীদের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশলীরা জানান, এসব ঘর তৈরী করতে অস্বাভাবিক ডিজাইন করা হয়েছে। ঘরের পোতা দেড় ফুট ও বারান্দা এক ফুট করে ডিজাইনে ধরা আছে। আর এই ডিজাইন নিচু ও উচু এলাকার জন্য সমান ভাবে প্রযোজ্য হলেও বরাদ্দ কিন্তু একই। এই বরাদ্দের মধ্যে ঘর করতে গিয়ে বিপাকে পড়ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিচু এলাকায় দেড় ফুট পোতা ও এক ফুট বারান্দা দিলে স্থায়ী হয় কিনা তা ভেবে দেখার সময় এসেছে। ঘরের খুটিনাটি বিশ্লেষন করে দেখা যায়, একটি রান্নাঘর ও এটাস বাথরুমসহ দুই কক্ষ বিশিষ্ট ঘর করেত বরাদ্দ রয়েছে ৬ হাজার ইট। যার দাম ৫০ হাজার টাকা। ৪০ থেকে ৪৫ ব্যাগ সিমেন্ট যার দাম ২০ হাজার টাকা। ৬ বান্ডিল টিন যার দাম ৪২ হাজার টাকা। ১০ হাজার টাকার কাঠ, ১৫ হাজার টাকার বালি, মিস্ত্রী বাবাদ ৪০ হাজার টাকা, বাথরুমের প্যান ও ফিটিং বাবাদ ৩ হাজার টাকা (ধরা আছে ১৬০০ টাকা), ঘরের মেজেতে মাটি ভরাট, জানালা, দরজা ও গ্রীল দিয়ে প্রায় দুই লাখ ২০ হাজার টাকার মতো খরচ হয়।

অথচ বিশ্ব ব্যাপী এমন একটি আলোচিত ও নন্দিত প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত কোন বরাদ্দ নেই। প্রকল্পের টাকা ফিক্সড করে দেওয়ায় অনেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইটভাটায় গিয়ে কাকুতি মিনতি করে ইট নিতে হয়েছে। এখন বিষয়টি স্বচ্ছভাবে তদন্ত করলেই বেরিয়ে আসবে এই প্রকল্পে অনিয়ম দুর্নীতি হয়েছে, নাকি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাধ্যের মধ্যে অসাধ্য সাধন করতে হয়েছে!

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।