লগইন
পাওনা টাকার দাবী করায় ঝিনাইদহে ব্যবসায়ীর নামে প্রতারক দম্পতির ২ জেলায় ২ মামলা দায়ের!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ১২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

পাওনা টাকার দাবী করায় ঝিনাইদহে ব্যবসায়ীর নামে প্রতারক দম্পতির ২ জেলায় ২ মামলা দায়ের!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার চরমুরারীদহ গ্রামের মৃত বিশারত আলীর ছেলে মাহফুজুর রহমান। পারিবারিক ভাবে সম্পর্ক গড়ে ওঠে জেলার হরিণাকুন্ডু উপজেলার আরিফুর রহমান ও অহিদা সুলতানা দম্পতির সাথে। সম্পর্কের জেরে নিজের কেনা ও পৈত্রিক সুত্রে পাওয়া ২২ শতক জমি বিক্রি করেন ব্যবসায়ী মাহফুজুর রহমান। জমি বিক্রির সময় টাকা না দিলেও চেক দেন জমি ক্রেতা আরিফুর রহমান ও অহিদা সুলতানা। পাওনা টাকা না দিলে চেক ডিজঅনার মামলা করেন মাহফুজুর রহমান। এরপর থেকে তাকে হয়রানি করতে উঠে পড়ে লেগে পড়েছে প্রতারক আরিফুর রহমান ও অহিদা সুলতানা দম্পতি। যেই জেলায় তিনি কখনও যাননি।

যার সাথে কোনদিন লেনদেন করেননি সেই জেলায় মাহফুজুর রহমানের নামে মিথ্যা প্রতারণা মামলা দিয়েছেন তারা। এখন টাকা পাওয়া তো দুরের কথা জেলায় জেলায় মামলার ঘানি টানতে দিন যাচ্ছে ব্যবসায়ী মাহফুজুর রহমানের। মাহফুজুর রহমান জানান, দেড় বছর আগে হরিণাকুন্ডুর মকিমপুর ও সদর উপজেলার মুরারীদহ মৌজায় কেনা ও পৈত্রিক সুত্রে পাওয়া মোট ৫০ শতক জমি বিক্রি করেন আরিফুর রহমান ও অহিদা সুলতানার কাছে। ওই সময় ২৮ শতক জমির টাকা দিলেও ২২ শতক জমির টাকা না দিয়ে চেক দেয় অহিদা সুলতানা। দিনের পর দিন টাকা না দিয়ে ঘোরাতে থাকে তারা। উপায় না পেয়ে ব্যবসায়ী মাহফুজুর রহমান ২০১৯ সালে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ৫৫ লাখ টাকা দাবী করে মামলা দায়ের করেন।

এরপর শুরু হয় ওই দম্পতির প্রতারনা। মাহফুজুর রহমানকে হয়রানি করতে উঠে পড়ে লেগে পড়েন। মাহফুজুর রহমানের নামে বিজ্ঞ মহানগর হাকিম এর আমলী আদালত দৌলতপুর থানা খুলনা ও পটুয়াখালীর মির্জাগঞ্জে ২ টি আলাদা প্রতারণা মামলা দায়ের করেন। খুলনার দৌলতপুর আদালতের মামলা নং-সিআর ১৪৯/২০ ও পটুয়াখালীর মির্জাগঞ্জ আদালতের মামলা নং-সিআর ১৭২/২০। মাহফুজুর রহমান বলেন, আমার টাকা না দেওয়ার জন্য আরিফুর রহমান ও অহিদা সুলতানা দম্পতি হয়রানি করতে শুরু করেছে। পটুয়াখালীতে আমি কোনদিন যায় নি। খুলনার দৌলতপুরে আমার কোন ব্যবসায় নেই।

কিন্তু সেখানে আমার নামে মামলা করিয়েছে ওই প্রতারক চক্র। আমি এ মামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি।মাহফুজুর রহমান আরও অভিযোগ করে বলেন, আমি পটুয়াখালি ও খুলনার দৌলতপুরে মামলার হাজিরা দিতে যেতে পারছি না। সেখানে গেলে তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে আরিফুর রহমান আমার ক্ষতি করতে পারে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে অভিযুক্ত আরিফুর রহমান ও অহিদা সুলতানার সাথে কথা বলার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৫ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৬ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।