সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিমগ্ন পাঠাগারে জুলাই অভ্যুত্থান দিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আজ ৫ আগস্ট নিমগ্ন পাঠাগারে 'জুলাই অভ্যুত্থান দিবস' উপলক্ষে বিশেষ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) শহরের আনন্দধাম মহল্লার ইলিয়াস টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত পাঠাগার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মাদ ইমদাদুল্লাহ।
এরপর জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন নাদিউজ্জামান রিজভী, আরাফাত রহমান, মাওলানা মাসুম বিল্লাহ, তাওহীদুল ইসলাম খান ও বেলায়েত হোসেন বিপু। জুলাই অভ্যুত্থান বিষয়ক স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহমুদুল হাসান। কবিতাটি তিনি সে সময় প্রবাসে বসে রচনা করেন। সবশেষে মুফতি মাহদী হাসানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইমদাদুল হক, তামিম হোসেন ডালিম, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, শারজিল হাসান, মোঃ সোহেল রানা, রাজু আহমেদ, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মুহতাদি, মুন্না আল মাহদী, কাজী রোহান মুস্তাফিজ, আন নাফি প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
আলমডাঙ্গায় সাবেক ডিএমপি কমিশনারের বাড়িতে চুরির ঘটনায় ৪ জন আটক
একজন কিংবদন্তির মহাপ্রস্থান: হারালাম আবুল কাশেম মাস্টারকে
সম্পর্কিত সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার
২ ঘন্টা আগে
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার
৭ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
১৩ ঘন্টা আগে