লগইন
নিমগ্ন পাঠাগারে রফিকুর রশীদের ছোটগল্প পাঠ ও পর্যালোচনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জানুয়ারী, ২০২৪ | ০৬:০০ বিকাল ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

নিমগ্ন পাঠাগারে রফিকুর রশীদের ছোটগল্প পাঠ ও পর্যালোচনা

আলমডাঙ্গায় 'রফিকুর রশীদের ছোটগল্প পাঠ ও পর্যালোচনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জানুয়ারি ২০২৪ খ্রি. শুক্রবার বিকেলে আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। শুরুতে রফিকুর রশীদের জীবন ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন ইমদাদুল হক। এরপর তার ছোটগল্প 'হরবোলার হৃদয়বৃত্তান্ত' নিয়ে কাজল আহমেদ, 'সুইসাইড' নিয়ে নাদিউজ্জামান রিজভী এবং 'রক্তের আল্পনা' নিয়ে মুহাম্মাদ আব্দুল্লাহ আলোচনা করেন। সবশেষে তার ছোটগল্পের সামগ্রিক পর্যালোচনা পেশ করেন হোসাইন আহমাদ।

উল্লেখ্য, কথাশিল্পী রফিকুর রশীদ ২৭ সেপ্টেম্বর ১৯৫৭ মেহেরপুরের গাংনীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮৩ সালে সিলেটের এক চা বাগানের সরকারী ব্যবস্থাপক হিসেবে শুরু হয় তার কর্মজীবন। এরপরে গাংনী সরকারি কলেজে শিক্ষক হিসাবে যোগদান করেন এবং এখান থেকেই অবসর গ্রহণ করেন। কিছুকাল তিনি আলমডাঙ্গা ডিগ্রী কলেজেও শিক্ষকতা করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করে চলেছেন। বাংলাদেশের উল্লেখযোগ্য বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তিনি বহু নানামাত্রিক গল্প, উপন্যাস ও কবিতা লিখেছেন। তার গল্পে এ দেশের গ্রামজীবনের চিত্র ভিন্নমাত্রায় উপস্থাপিত হয়েছে যা তাকে গল্পকার হিসেবে বিশিষ্টতা এনে দিয়েছে। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প ও উপন্যাস লিখেও জনপ্রিয়তা পেয়েছেন। ইতিহাস, উপন্যাস, ছোটগল্প ও কবিতা মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। লেখালেখির স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ বেশকিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

৪৬ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

৪৭ মিনিট আগে
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

সময়ের সাক্ষী আলমডাঙ্গা রেলস্টেশন | ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন

১ ঘন্টা আগে
ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন

চুয়েটে অচলাবস্থা | উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২ ঘন্টা আগে
উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

২ ঘন্টা আগে
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৫ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৫ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৬ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।