লগইন
ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ১৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের (রেজি নং খুলনা-৩৫৪) সভাপিত দাউদ হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপুর্ন ও বিদ্বেষমুলক প্রচারণার অভিযোগে দুইজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় জিডি করা হয়েছে।

রোববার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে জিডি দুইটি আমলে নিয়ে এন্ট্রি করার আবেদন করা হয়। জিডিতে বিবাদী করা হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও মাগুরা জেলার আলাইপুর গ্রামের আজিজুল হকের ছেলে আসাদুজ্জামান আশিক। জিডিতে শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উল্লেখ করেন, মেজবাহ ও আশিক আমাদের সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের নিজস্ব আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

২০২০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০২১ সালের ২ জানুয়ারি পর্যন্ত তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে চিটার, বাটপার, চোর ভুমিদস্যুসহ নানা রকমের মানহানীকর মিথ্যা মন্তব্য লিখে ফেসবুকে প্রচার করছে। এতে সমাজ ও পরিবারে আমাদের মানহানি ও হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। এমনকি এই বিদ্বেষমুলক অপপ্রচারের ফলে আমাদের জীবন হানী বা ক্ষয়ক্ষতির আশংকা তৈরী হচ্ছে।

এদিকে ইউনিয়ন সুত্রে জানা গেছে, এক সভায় সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে মেজবাহকে শ্রমিক ইউনিয়ন থেকে বহিস্কার ও আশিককে ৪৫ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদার থানার ওসি (তদন্ত) জানান, এ ধরণের বিদ্বেষপুর্ন লেখালেখির কারণে মেজবাহকে আমারা থানায় ডেকে এনে সতর্ক করি। তিনি জিডি এন্ট্রির কথা স্বীকার করে জানান, তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।