সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়কের স্ত্রী’র মৃত্যু!
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলা বিএনপি'র আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম মশিউর রহমানের স্ত্রী জিন্নাত মালা ইন্তেকাল করেছে। শুক্রবার বিকালে ঢাকার একটি হাসপাতালে করণা পরবর্তী জটিলতার কারণে তিনি ইন্তেকাল করেন।
জিন্নাত পারভীন মালা ঝিনাইদহ সদর উপজেলার সেবাসংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, পরিবার ও শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপি'র আহবায়ক এডভোকেট এস এম মশিউর রহমানের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে। উল্লেখ কিছুদিন আগে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা খাতুন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
১০ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে