লগইন
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কাজ হচ্ছে ইটের খোয়া দিয়ে, দেখবে কে?
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ নভেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কাজ হচ্ছে ইটের খোয়া দিয়ে, দেখবে কে?


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ৭ মাস পর সংস্কার কাজে ফিরে পাথরের পরিবর্তে ইটের খোয়া দিয়ে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক সংস্কার করছে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঝিনাইদহ-কুষ্টিয়া মহসড়কের শৈলকুপার ভাটই বাজার এলাকায় এই কাজ করা হচ্ছে। তবে ঠিকাদরী প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা যায়, বড় গর্ত সংস্কারে তাদের কোন অর্থ বরাদ্দ নেই। এই জন্য ঝিনাইদহ সড়ক বিভাগের অনুমতি নিয়ে খোয়া দিয়ে কাজ করছেন। অন্যদিকে ২০ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই কাজের সুপারভেশন ইঞ্জনিয়ার গোলাম সারোয়ার জানান, তারা এ ধরনের কোন অনুমোতি দেননি বরং ঐ অংশের কাজ বন্ধ করতে বলেছেন।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠান ৭ মাস পর কাজে ফিরে যেনতেন ভাবে কাজ শেষ করার চেষ্টা করছে। ৭ মাস আগে কাজ শেষ করলে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হতো না। তারপরও ঝিনাইদহ সড়ক বিভাগ দুই ঈদের আগ থেকেই ঠিকাদারের নিয়ন্ত্রনে থাকা রাস্তার মেরামত কাজ অফিসের গাড়ি, ইট, পাথর, খোয়া, পিচ, জনবল ও মালামাল ব্যবহার করে চালিয়ে যাচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ শহরের আলহেরা, হামদহ ও কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার পর্যন্ত সংস্কার কার্যাদেশ পায় ঢাকার আবেদ মনসুর কনস্ট্রাকশন ফার্ম। কাজ শুরুর পর থেকেই তারা অনিয়মের আশ্রয় গ্রহন করে।

এ নিয়ে কাজ বন্ধসহ কয়েকবার মানববন্ধন করে এলাকাবাসি। এরপর মার্চ মাসে করোনাকালীন সময়ে কাজ বন্ধ করে ৮ কোটি ৩৩ লাখ টাকার বিল নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান চলে যায়। দীর্ঘ ৭ মাস সংস্কারের কাজ বন্ধ থাকার পর সড়ক বিভাগ একের পর এক চিঠি দিয়ে শেষ পর্যন্ত গত মাস থেকে সড়ক সংস্কারে ফেরে আবেদ মনসুর কনস্ট্রাকশন ফার্ম। ভাটই বাজারের ব্যবসায়ী ইমরান এন্টারপ্রাইজের মালিক ইমরান হোসেন অভিযোগ করেন, ৭ মাস কাজ বন্ধ থাকার সংস্কারের যে কাজ করা হচ্ছে তা খুবই নি¤œমানের। এবার পাথরের পরিবর্তে ইটের খোয়া দিয়ে সংস্কার কাজ করা হচ্ছে। এই মহাদুর্নীতির মাধ্যমে একটি দেশ চলতে পারে না।

শৈলকুপার ভাটই এলাকার নাকোল গ্রামের তরিকুল ইসলাম বলেন, ২০ কোটি টাকার সড়ক সংস্কার যদি পাথরের পরিবর্তে ইটের খোয়া দিয়ে হয় আর এটা দেখার কেউ না থাকে তা হলে এর থেকে দু:খজনক ঘটনা আর কি হতে পারে? আবেদ মনসুর কনস্ট্রাকশন ফার্মের প্রজেক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানান, বড় বড় গর্ত সংস্কারে তাদের কোন অর্থ বরাদ্দ নেই এ কারণে তারা গর্তে ইটের খোয়া দিয়ে তার উপর পাথর দিচ্ছেন। আর এ কাজটি তারা ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের অনুমতি নিয়েই করছেন। তাদের কাজে কোন রকম দুর্নীতি নেই। সবই সিডিউল মোতাবেক করা হচ্ছে। ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার জানান, মহাসড়ক সংস্কারে পাথরের পরিবর্তে ইটের খোয়া দেওয়ার কোন বিধান নেই। ঠিকাদারী প্রতিষ্ঠানকে ইটের খোয়া দিয়ে সড়ক সংস্কারের অনুমতি দেওয়া হয়েছে তাদের এ কথা ঠিক না। বরং যে স্থানে তারা এ কাজ করছে সেখানে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৪ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৪ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৮ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৯ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১০ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১০ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১০ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।