লগইন
ঝিনাইদহে  ৮ জনকে গ্রেপ্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ১২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

ঝিনাইদহে ৮ জনকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাস তল্লাশি করে ৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে পাওনা টাকা আদায়ের জন্য সুমন ঘোষ নামে একজনকে সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থেকে পাবনায় নিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জাহাঙ্গীর হোসেন, মাইক্রোবাস ড্রাইভার রহমান আলী, মনিরুল ইসলাম, মিলন হোসেন, সোহাগ, সাগর হোসেন, এনামুল ও সাইমুন। তাদের বাড়ি পাবনা জেলার ডেমরা এলাকায়। আটক জাহাঙ্গীর হোসেন জানান, সুমন ঘোষের কাছে আমি ২ লক্ষ তিন হাজার টাকা পাই। অনেকদিন চাওয়ার পরও তিনি টাকা দেন না। পাবনা থেকে পালিয়ে সাতক্ষীরা শশুরবাড়ি এলাকায় বসবাস শুরু করেন।

টাকা আদায়ের জন্য সেখান থেকে তাকে পাবনায় নিয়ে যাওয়া হচ্ছিল। কালীগঞ্জ থানার এসআই সাগর শিকদার জানান, ওসি স্যারের নির্দেশে মেইন বাসস্ট্যান্ড এলাকায় চেক পোস্ট বসিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় সুমন ঘোষ নামে একজনকে মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া বলেন, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ওসি আমাকে ফোনে জানান সেখান থেকে সুমন ঘোষ নামে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার এলাকা দিয়ে গেলে তাদের আটক করার কথা জানান। সাতক্ষীরা থেকে পুলিশ এসে তাদের নিয়ে যাবেন। সেখানকার ওসি তাদের আইনি ব্যবস্থা গ্রহন করবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।