সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার সাধুহাটি গ্রামে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং কর্মকর্তা সামিউর রহমান, সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন।
এসময় ওই এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। মাঠ দিবসে কৃষি বিভাগের ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বোরো ধান চাষে নানা পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও চাষ সম্পর্কিত কৃষকদের নানা প্রশ্নের জবাব দেন কৃষি কর্মকর্তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৮ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে