সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্রাকের হেলপারকে পিটিয়ে হত্যা!
ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলআমিন (২৪) নামের এক ট্রাকের হেলপারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের বাইপাস এলাকার শহিদুলের গ্যারেজের সামনে।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান। নিহত আলআমিন জেলার হরিনাকুন্ডু উপজেলার বড়-ভাদড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।
আল আমিনের মাতা অজলা বেগম অভিযোগ করেন, আমার ছেলে প্রায় ৫ বছর ট্রাকের হেলপার হিসেবে কাজ করে আসছিল। রোববার দুপুরে একটি মোবাইল নাম্বার থেকে কল আসে আলআমিন খুবই অসুস্থ্য। একথা জানার পর আমি ঘটনাস্থলে আসি।
তখন আলআমিন জানায়, ট্রাকের টায়ার লাগানো নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ট্রাক ড্রাইভার ও টায়ারের দোকানিরা মিলে তাকে বেধড়ক মারপিট করে।
পরে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তিনি ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত দোষিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৮ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে