সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে কৃতি শিক্ষার্থী, আদর্শ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদাণ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে ২০১৭ ও ১৮ সালের কৃতি শিক্ষার্থী, আদর্শ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদাণ করা হয়েছে। ঝিনাইদহ ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে এ সংবর্ধণা প্রদাণ করা হয়। ঝিনাইদহ ফাউন্ডেশন এর সভাপতি ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি ও ঝিনাইদহ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মিজানুর রহমান।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২০১৭ ও ১৮ সালের জেলার ৬ উপজেলার মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ ৪১ জন শিক্ষার্থী, ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৬ জন আদর্শ শিক্ষকদের সম্মাননা প্রদাণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৮ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে