সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে অঙ্কুর নাট্য একাডেমীর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহে করোনর সংক্রমন প্রতিরোধে অঙ্কুর নাট্য একাডেমীর পক্ষ থেকে অসহায়, দুস্থ ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কের মঞ্চে এ উপকরণ বিতরণ করা হয়।
অঙ্কুর নাট্য একাডেমীর সভাপতি মোসলেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আজীবন সদস্য, এসএ টিভি ও বণিক বার্তার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ জয়নাল আবেদিন, অঙ্কুর নাট্য একাডেমীর সহ-সভাপতি ইসাহাক আলী, যুগ্ম-সম্পাদক জামাল হোসেন, প্রভাষক সাইফুল ইসলাম, সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ।
অনুষ্ঠান পরিচালনা করেন অঙ্কুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। আলোচনা সভা শেষে অঙ্কুর নাট্য একাডেমীর পক্ষ থেকে করোনা কালীন সময়ে নি¤œ আয়ের মানুষ ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৮ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে