লগইন
জীবননগরে কৃষকের দুই বিঘা জমির পেয়ারা বাগান কেটে সাবাড়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১৯৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জীবননগরে কৃষকের দুই বিঘা জমির পেয়ারা বাগান কেটে সাবাড়

চুয়াডাঙ্গার জীবননগরে এক কৃষকের দুই বিঘা জমির পেয়ারা বাগান কেটে শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা।

বাগানের মালিক হারুন অর-রশিদ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পেয়ারা বাগানে গিয়ে দেখেন কে বা কারা গাছগুলো কেটে দিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

চাষি হারুন অর-রশিদ বলেন, দুই বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারা বাগান গড়ে তুলি। এক বছরের মাথায় বর্তমানে প্রতিটি গাছে ভরপুর ফল- ফুল ধরেছে। পেয়ারা বাজারজাত করা গেলে মওসুমে প্রায় পাঁচ লাখ টাকা আয় করা সম্ভব হত। 

মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা দু’বিঘা জমির সবগুলো গাছ কেটে সাবাড় করে দেয়। প্রতিটি পেয়ারা গাছ বাঁশের শলা দিয়ে বাঁধা থাকায় দুর্বৃত্তরা গাছের নিচ থেকে কেটে দিলেও গাছ খাড়া থাকার কারণে প্রথমদিকে ব্যাপারটি টের পাইনি। তবে বৃহস্পতিবার সকালের দিকে গাছগুলো নেতিয়ে পড়ায় সন্দেহ হয়। 

পরে দেখি যে প্রতিটি পেয়ারা গাছের গোড়া কেটে দেয়া। আমি তা দেখে হতবাক। এলাকায় আমার তো কোনো শত্রু নেই, তাহলে গাছগুলো কাটল কারা? এ ঘটনায় আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।  

হাসাদহ ইউপি মেম্বার আব্দুল গনি বলেন, ঘটনা শোনার পর সরেজমিনে জমিতে যাই এবং বাগানের সমস্ত গাছই কাটা দেখি। ঘটনাটি নির্মম ও অমানসিক। এমন ঘটনা মেনে নেয়া যায় না।  হারুন অর-রশিদ একজন ভাল মানুষ। এলাকায় তার সঙ্গে কারো বিরোধ নেই।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক হারুন অর রশিদ একটি জিডি করেছেন। তবে ঘটনার ব্যাপারে পুলিশ অনুসন্ধান চালাবে। তবে ঘটনাটি দু:খজনক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।