লগইন
কোটচাঁদপুর পৌর ছাত্র লীগ ও শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ জুলাই, ২০২১ | ০৬:০০ বিকাল ১১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

কোটচাঁদপুর পৌর ছাত্র লীগ ও শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে এক মাদ্রাসা শিক্ষকের কুরবানির ছাগল চুরির অভিযোগ উঠেছে পৌর ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এঘটনায় শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের সলেমানপুর দাসপাড়ার মৃত আজিজুল হকের পুত্র মাদ্রাসা শিক্ষক মুহাঃ আসাদুজ্জামান কুরবানির জন্য একটি ছাগল লালন-পালন করেন।

গত বুধবার (১৪ জুলাই) রাত ১২ টার পর বাড়ি থেকে ছাগলটি চুরি হয়ে যায়। সকালে অনেক খোঁজাখুঁজির পর তিনি জানতে পারেন, জীবননগর উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত আইতাল মন্ডলের ছেলে মোঃ নাজিম উদ্দিনের বাড়িতে চোরাইকৃত ছাগলটি আছে।

খোঁজ পেয়ে তিনি ওই স্থানে গেলে নাজিম উদ্দিন ও তার স্ত্রী জানায়, কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের ইসলাম দফাদারের ছেলে পৌর শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হাসান ঈসা, সাবেক পৌর কাউন্সিলর মৃত ফজলুর রহমানের ছেলে পৌর ছাত্রলীগ নেতা রুবায়েত ইসলাম রাহুল, মৃত আসাদুল ইসলামের ছেলে আবু সাঈদ ও একই এলাকার হুরমত আলীর ছেলে হাফিজুর রহমান ছাগলটি তার বাড়িতে রেখে গেছেন। এসময় ছাগলের মালিক ছাগলটি নিতে গেলে বাড়ির মালিক নাজিম উদ্দিন বাধা দেন।

পরে তিনি কোটচাঁদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। কোটচাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ ইমরান আলম জানান, ছাগল চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করে চোরাইকৃত ছাগলটি উদ্ধার করা হবে। সেই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।