সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শারিরীক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসানুর রহমান নামে ৭ বছরের এক শারিরীক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্য হয়েছে।
শুক্রবার (২০ আগষ্ট) দুপুরে পৌর শহরের সলেমানপুর মালিতা পাড়ার পঁচা মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। মৃত হাসানুর ওই এলাকার আবু তালেব মিস্ত্রির ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে প্রতিবন্ধী শিশু হাসানুর বাড়ির পাশে পঁচা মিয়ার পুকুরে গোসল করতে যায়।
এসময় সে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে প্রতিবেশী শিশুরা পুকুরে গোসল করতে গেলে পানির নিচে হাসানুরের শরীর তাদের পায়ে বাধে।
এসময় তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, কোটচাঁদপুর মডেল থানার ওসি মঈন উদ্দিন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৮ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে