লগইন
কুষ্টিয়ায় চালু হয়েছে রাসায়নিকমুক্ত কৃষকের উৎপাদিত সবজির হাট
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়ায় চালু হয়েছে রাসায়নিকমুক্ত কৃষকের উৎপাদিত সবজির হাট

কুষ্টিয়া শহরে চালু হয়েছে রাসায়নিক সার ও বিষমুক্ত অর্গানিক সবজির বাজার ‘কৃষকের হাট’ ।

শহরের প্রাণকেন্দ্র পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে প্রতি শুক্র ও শনিবার সকাল ৭টা হতে ১টা পর্যন্ত রাসায়নিকমুক্ত কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রির জন্য বসবে এই হাট। যেখানে কৃষক পর্যায়ে উৎপাদিত সবজি বিক্রি করা হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই হাটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি সম্প্রসারণ অধিদফতর, কৃষি বিপণন অধিদফতর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এই হাটের সার্বিক তত্ত্বাবধানে বসবে এই হাট।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ‘অর্গানিক ফসলের দাম একটু বেশিই হয়ে থাকে। তাই নিরাপদ খাদ্যের দাম বেশি হলেও চাহিদাও বাড়ে। এখানে যে সবজি আনা হয়েছে তাতে কোনো কেমিক্যাল নেই, তারা রাসায়নিক সার ব্যবহার করেনি।’

তিনি বলেন, প্রান্তিক কৃষকের উৎপাদিত নিরাপদ সবজি নিয়ে ও কৃষকের হাটের শহরের মানুষগুলোর জন্য টাটকা ও বিশুদ্ধ সবজি পেতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন।

নিরাপদ খাদ্যের জন্য সচেতনতার বেশি প্রয়োজন উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, ‘কৃষির উন্নয়নের ওপর নির্ভর করে শিল্পের উন্নয়ন হয়। কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাতের শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানসহ এই শিল্পটি প্রসারিত হবে। এবছর এই হাটে ভোক্তাদের যে সাড়া পড়েছে আগামীতে আরও বড় পরিসরে এই হাটের আয়োজন করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাস বলেন, ‘পণ্যের ন্যায্য মূল্য পাওয়া কৃষকের অধিকার। সরকার কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। নিরাপদ খাদ্য উৎপাদনের উদ্যোগ নিয়ে এটি আধুনিক কৃষির পথচলার শুরু হলো। এ ধারা অব্যহত রাখা হবে বলেও জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।