সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কালীগঞ্জে নবজাতক পরিবারের কাছে হস্তান্তর
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বেসরকারি সেবা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চুরি হওয়া নবজাতককে ১৬ ঘন্টা পর মঙ্গলবার সকাল ১০ টার দিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিশ্চিন্তপুর গ্রামের জনৈক রফির ভাড়াটিয়া মো: জাহাঙ্গীর হোসেন এর স্ত্রী মোছা: প্রিয়া খাতুন ওরফে মিনারা খাতুন (২০) এর কাছ থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রিয়া খাতুন (২০) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কন্যা শিশুটি চুরির সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় নবজাতকের বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে একটি অপহরণ মামলা করেন।
নবজাতক উদ্ধারের পর র্যাব-৬ কালীগঞ্জ থানা পুলিশের কাছে বুঝিয়ে দেন নবজাতককে। মঙ্গলবার দুপুর ৩ টার দিকে শহরের সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের ২০৩ নং কেবিনে গিয়ে মেয়ে নবজাতককে বাবা মনিরুল ইসলাম ও মা শাবানা বেগমের কাছে হস্তান্তর করেন কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মুহা: মাহফুজুর রহমান মিয়া।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৮ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে