সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী'র মৃত্যু!
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- মহামারী করোনা ভাইরাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯৯৭-১৯৯৮ সেশনের আইন ও বিচার বিভাগের সাবেক মেধাবী ছাত্র। ঝিনাইদহ জজ কোর্টের তরুন আইনজীবী এ্যাডঃ বাচ্চু মিয়া করোনা আক্রান্ত হয়ে গত ২১/৭/২১ তারিখে ঢাকার নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থা খারাপ হলে তাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯/৭/২১ তারিখ বৃহস্পতিবার সকাল ৯.২৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত এ্যাডভোকেট বাচ্চু মিয়া ঝিনাইদহ সদর উপজেলার ১২ নং সুরাট ইউনিয়নের বানিয়াবহু গ্রামের কৃতি সন্তান ও ঝিনাইদহ সাধু প্রতিরাম স্কুলের স্কাউটের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কারের জামাতা। তিনি দির্ঘদিন ঝিনাইদহ আদর্শপাড়াই বসবাস করতেন। তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা উকিল বারে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৮ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে