লগইন
আলময়াঙ্গায় বিজয় দিবস উপলক্ষে “বিজয়ের তাৎপর্য এবং ৫৩ বছরের আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা”
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলময়াঙ্গায় বিজয় দিবস উপলক্ষে “বিজয়ের তাৎপর্য এবং ৫৩ বছরের আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা”

আলময়াঙ্গায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে “বিজয়ের তাৎপর্য এবং ৫৩ বছরের আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক মাথাভাঙ্গা ও ইভেন্ট পার্টনার ছিলেন সানমুন ইভেন্ট ম্যানেজমেন্ট। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গা হাজী মোড়স্থ লায়লা কনভেনশন হল লিয়াকত টাওয়ারে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আলমডাঙ্গা ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার। প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ শাফায়েতুল ইসলাম হিরো। এসময় প্রধান আলোচক শেখ শাফায়েতুল ইসলাম হিরো বিজয়ের তাৎপর্য বলতে গিয়ে যুগেযুগে বঙ্গীয় অঞ্চলের অসংখ্য বিজয় উদ্ধৃত করে বলেন, বারংবার বিজয় অর্জিত হয় আবার তা ম্নান হয়ে যায় পরবর্তী শাসক বা শোষকের হাত ধরে সুতরাং আমাদের ছাত্রজনতার বিপ্লব যেন কারো হাত ধরে ভূলন্ঠিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

পাশাপাশি খোলাফায়ে রাশেদীনের বিপ্লব এবং বিজয় আদর্শ হিসাবে তুলে ধরেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন আলমডাঙ্গা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক প্রভাষক মুস্তাফিজুর রহমান তসলিম। বিশেষ অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক কমিটির সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, লিয়াকত টাওয়ারের সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, রুপালী ব্যাংক আলমডাঙ্গা শাখা ব্যবস্থাপক আব্দুল খালেক, আলমডাঙ্গা নাগরিক কমিটির সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, বণিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি ড. এ. কে. এম আব্দুর রহমান।

নওলামারী আলিম মাদ্রাসার প্রভাষক আব্দুস সাহিন শাহিদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক কমিটির কোষাধ্যক্ষ সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, নওলামারি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফ, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, সামসুল আরেফিন, আলমডাঙ্গা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম পিন্টু, শিক্ষক বেলাল হোসাইন, জিয়াউল হক জুয়েল, আবু তালেব, পৌর ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৩৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

৫৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে  আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম

২ ঘন্টা আগে
ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম

জনতা ব্যাংকের বামুন্দি বাজার শাখার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

২ ঘন্টা আগে
জনতা ব্যাংকের বামুন্দি বাজার শাখার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

মঙ্গলে রহস্যময় পাথরের সারি | বিজ্ঞানীদের কাছেও যার ব্যাখ্যা নেই

৩ ঘন্টা আগে
বিজ্ঞানীদের কাছেও যার ব্যাখ্যা নেই

খুলনার নার্সারিতে আবিষ্কৃত বহুরূপী ফুল | ‘অরেঞ্জ বার্ড’ ও তার বিচিত্র পরিচয়

৩ ঘন্টা আগে
‘অরেঞ্জ বার্ড’ ও তার বিচিত্র পরিচয়

যশোরের ভৈরব নদ বাঁচাতে চিকিৎসকের অভিনব উদ্যোগ | কচুরিপানা সরিয়ে জাগালেন জনসচেতনতা

৪ ঘন্টা আগে
কচুরিপানা সরিয়ে জাগালেন জনসচেতনতা

মেসির স্কুলের মার্কশিট ফাঁস | গণিত ও শারীরিক শিক্ষায় কেমন ছিলেন ফুটবল জাদুকর?

৪ ঘন্টা আগে
গণিত ও শারীরিক শিক্ষায় কেমন ছিলেন ফুটবল জাদুকর?

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

৫ ঘন্টা আগে
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

৫ ঘন্টা আগে
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।