লগইন
আলমডাঙ্গা উপজেলায় ৫ম জাতীয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ অক্টোবর, ২০২০ | ০৬:০০ বিকাল ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপজেলায় ৫ম জাতীয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ

আলমডাঙ্গা উপজেলায় ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০“র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। “ বিজ্ঞান মনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ” এ স্লোগানে গানকে সামনে রেখে ২৮ অক্টোবর আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োাজনে সকালে পাইলট বালিকা বিদ্যালয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিকালে  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন, তথ্য ও বিজ্ঞানে যদি আমরা অগ্রসর না হতে পারি, পরিপূর্ণতা লাভ করতে না পারি, তাহলে আমাদের সরকারের যে স্বপ্ন সে লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আজকের যারা তরুণ, তোমাদের বয়স কম, তবে মেধা রয়েছে। উন্নয়নশীল দেশে পৌঁছাতে হলে তোমাদের ওপর সরকার নির্ভরশীল। তোমরা তথ্য ও প্রযুক্তি নিয়ে যত ঘাটাঘাটি করবে তত জানতে পারবে। বাংলাদেশের মজবুত অর্থনৈতিক ভিত স্থাপিত করতে হলে তোমাদের প্রয়োজন হবে, কারণ ২০৪১ সালে হয়তো আমরা থাকবো না, তোমরাই সেই প্রজন্মে বিভিন্ন ক্ষেত্রে থাকবে। তোমাদের ওপর নির্ভর করবে এ দেশের উন্নতি, আবার তোমাদের দেখেই পরবর্তী প্রজন্ম জ্ঞান অর্জন করবে, লাভবান হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। এর আগে সকালে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োাজনে সকালে পাইলট বালিকা বিদ্যালয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রাসারন অফিসার  সোহেল রানা, মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইকবাল হাসান, প্রভাষক ফারুক হোসেন, শরিফুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সুরাইয়া জেসমিন,  পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম, শহিদুল ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীন, রবিউল হক। বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলমডাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় প্রতিযোগীতায় বিজয়ীরা পুরস্কার গ্রহন করেন। উচ্চজ মাধ্যমিক পর্যায়ে আলমডাঙ্গা সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ১ম স্থান পেয়েছে ফারদ্বীন, ২য় নুরানী তাজমিরিন, ৩য় তাসনিম জাহান সোহানী, ৪র্থ মিথিলা নাসরিন শানু, ৫ম ফরহাদ মোনায়েম। মাধ্যমিক পর্যায়ে  ১ম স্থান আল ইকরা একাডেমির এস.এম.এ সানি, ২য় তানজিদ আহমেদ, ৩য় পাঁচ কমলাপুর আলিয়াটনগর মা.বিদ্যালয়ের রওশন জামিল, ৪র্থ আল ইকরা একাডেমির হুমায়রা আক্তার তিশা, ৫ম তাসনিয়া খাতুন তাসনিম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৪ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৪ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৮ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৯ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৯ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১০ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১০ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।