লগইন
আলমডাঙ্গায় ভূমিহীন-গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ নভেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ভূমিহীন-গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আলমডাঙ্গায় ভূমিহীন-গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৩০ নভেম্বর সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রণালয়ের কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলায় ৫০ জন ভূমিহীন-গৃহহীন দরিদ্রকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রির কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের (ক শ্রেণি) দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান কর্মসূচির অংশ হিসেবে এ গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ক্ষুধামুক্ত,দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল ভূমিহীন ও গৃহহীনদের পুণর্বাসনের লক্ষ্যে এ প্রকল্প গৃহীত হয়েছে।  আলমডাঙ্গা উপজেলায় ৫০টি নির্মিতব্য গৃহের মধ্যে ৩০ নভেম্বর  কালিদাসপুর ইউনিয়নে ১১ শতক জমির উপর ৩টি গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৩টি গৃহ পাচ্ছেন কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর ক্যানেলপাড়ার  ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক ও শ্রীরামপুর গ্রামের মঙ্গল মন্ডল। গৃহনির্মাণ কাজের উদ্বোধনকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রির কার্যালয়ের অধীনে আশ্রায়ণ প্রকল্পের আওতায় (ক শ্রেণি) সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। বর্তমান সরকারের আমলে দেশের কেউ গৃহহীন থাকবে না। পরবর্তিতে এ সব উপকারভোগিদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনমুখী করে তোলা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর, কালিওদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, ইউনিয়ন ভ’মি সহকারী রেজাউল করীম, মাওলানা হারিস মো: ডালিম, ইউপি সদস্য হাসিবুল ইসলাম, আফিল উদ্দিন, শিক্ষক আমান উল্লাহ, ওসমানগণি, প্রমুখ। গৃহনির্মাণ কাজের উদ্বোধন কালে কুরআন তেলওয়াত করেন মাওলানা হাসানুজ্জামান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসসূত্রে জানা যায়, ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হবে। ভূমির্হীনদের জন্য নির্দিষ্ট  নকশায় ঘরগুলো নির্মিত হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এতে রান্নাঘর ও টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকবে নির্মিতব্য এসব বাড়িতে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৫ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৫ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৯ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১০ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।