লগইন
আলমডাঙ্গায় বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ ক্যাম্প উদ্বোধনকালে জেলা চেয়ারম্যান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ ডিসেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ ক্যাম্প উদ্বোধনকালে জেলা চেয়ারম্যান



আলমডাঙ্গার গোবিন্দপুরে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে। মনোয়ারা বেগম ফাউন্ডেশনের আয়োজনে গত শুক্রবার বিকেলে গোবিন্দপুর জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।


মনোয়ারা বেগম ফাউন্ডেশনের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাদেকুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান ক্যাম্প উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকন।


এ সময় তিনি বলেন, চিকিৎসাসেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্রের সকল নাগরিকের এ অধিকার বাস্তবায়নের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের জীবন যাপনের মানোন্নয়নে প্রধানমন্ত্রি আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সক্ষম ব্যক্তিদের উচিত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আর্ত মানবতার সেবাই আত্মনিয়োগ করা। এ ধরণের জনহিতকর কাজের উদ্যোগ নেওয়ায় তিনি মনোয়ারা বেগম ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ডালিম হোসেন, আবু দাউদ মোল্লা, নাজিম উদ্দীন বিশ্বাস, হায়দার আলী, খেদ আলী মন্ডল, জাহাঙ্গীর কবীর মুকুল, মানোয়ার হোসেন মাস্টার, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আলম হোসেন।


সভাপতির বক্তব্যে সাদেকুর রহমান পলাশ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই মনোয়ারা বেগম ফাউন্ডেশন বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে গ্রামের সব শ্রেণির মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ সেবা পাবে। এই মারাত্মক রোগ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতে মনোয়ারা বেগম ফাউন্ডেশন সমাজের সাধারণ মানুষের পাশে বিভিন্ন শুভ উদ্যোগ নিয়ে উপস্থিত হওয়ার প্রত্যাশা রাখে।


ক্যাম্পে চিকিৎসা পরামর্শ দেন আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। সহযোগিতা করেন আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির মেডিকেল টেকনোলজিস্ট শাকিলা আফরিন, সবুজ মিয়া, অ্যাডমিনিস্ট্রেটর প্রকৌশলি তাসনিম সারোয়ার সরণি, জান্নাত মণি রিয়া, জুয়েল রানা, শাপলা খাতুন প্রমুখ।


ক্যাম্পে আগত দেড় শতাধিক রোগিকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৫ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৫ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৯ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১০ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।