লগইন
আলমডাঙ্গায় ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান ক্যাম্প উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ অক্টোবর, ২০২০ | ০৬:০০ বিকাল ৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান ক্যাম্প উদ্বোধন

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডামোশ গ্রামে ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জাতীয়ভাবে স্বর্ণপদকপ্রাপ্ত মায়ের দোয়া ফিসারিজ আয়োজিত ওই ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। এ সময় তিনি বলেন, মধ্য আয়ের দেশ হিসেবে আমাদের উন্নত স্বাস্থসেবা ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সকল সুখের মুল। উন্নত দেশ গড়ার পূর্বশর্ত হল স্বাস্থ্যবান জাতি। আপনারা মুক্ত মনে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতিতে এসে সেবা নেবেন। সুস্থ্য থাকবেন। আমরা মাদকমুক্ত আলমডাঙ্গা ঘোষনা করেছি। মাদকের সাথে আপোষ নাই। আমরা আশা করব আপনারা এ কাজে সহযোগিতা করবেন। কোন মাদকব্যবসায়ি স্বেচ্ছায় মাদকব্যবসা ছেড়ে দিতে চাইলে জানাবেন।পুনর্বাসন করব। বাল্যবিয়ে রোধ করতে হবে। বাল্যবিয়ে উন্নয়নের পথে বড় অন্তরায়। আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহসভাপতি মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মায়ের দোয়া ফিসারিজের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি সাংবাদিক রহমান মুকুল, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, মায়ের দোয়া ফিসারিজের ম্যানেজিং ডিরেক্টর ইমদাদুল হক হিমেল, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক মাহমুদুল হাসান চঞ্চল, মাহবুবুর রহমান, উজ্জ্বল খন্দকার, ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন। এছাড়াও উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির সদস্য ওয়ালিদ হাসান, মেডিক্যাল টেকনোলজিস্ট রাহাত, প্রকৌশলি তাসমিমা সরণি, জাহাঙ্গীর আলম, আসমাউল হুসনা মুনমুন, মিনারুল ইসলাম, মেহেদী হাসান, শাহীন রেজা, হাসানুজ্জামান, আজিবর রহমান, জুয়েল রানা প্রমুখ। ক্যাম্পে আগত শতাধিক রোগির ফ্রী ডায়াবেটিস পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। একই সাথে ফ্রী মাস্ক প্রদান করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৪ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৪ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৮ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৯ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১০ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১০ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১০ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।