সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় গাঁজাসহ পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের মজনু মিয়া গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক দ্রব্য গাঁজাসহ পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের মজনু মিয়াকে গ্রেফতার করেছে। ১৫ ডিসেম্বর রবিবার দুপুরে গাঁজা বিক্রয়কালে মজনু মিয়াকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের মৃত আবের আলীর ছেলে মজনু মিয়া(৫৫) দীর্ঘদিন ধরে নিজ মাদক দ্রব্য সেবন ও বিক্রয় করে আসছিল। তার নিকট এলাকার বাইরে থেকে প্রতিনিয়ত মানুষ মাদক ক্রয় করতে আসতো।
রবিবার দুপুরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিকট থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
ডাউকি ইউনিয়নের প্রশাসক ও সচিবের সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মিদের মতবিনিময়
আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ
৫৬ মিনিট আগে
সময়ের সাক্ষী আলমডাঙ্গা রেলস্টেশন | ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন
৬ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
১১ ঘন্টা আগে