লগইন
আলমডাঙ্গার হারদী মডেল একাডেমির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও ৩০ জনকে কোরআন শরীফ প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ ডিসেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৭৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার হারদী মডেল একাডেমির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও ৩০ জনকে কোরআন শরীফ প্রদান

আলমডাঙ্গার হারদী মডেল একাডেমির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও ৩০ জনকে কোরআন শরীফ প্রদান করা হয়েছে। একাডেমি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। ৩০ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় শুরু হওয়া ওই জাকজমকপূর্ণ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হারদী এলাকার স্বনামধন্য মডেল একাডেমির মোট ৩০০ জন শিক্ষার্থী রয়েছে। সকল বিষয়ের পাশাপাশি শিক্ষার্থীদের কোরআন শিক্ষা দেওয়া হয়। একাডেমির ৩০ জন শিক্ষার্থী কোরআন শরীফ পড়া শুরু করায় হাতে একটি করে কোরআন শরীফ তুলে দেওয়া হয়েছে।

হারদী মডেল একাডেমির প্রধান শিক্ষিকা সেলিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একাডেমির পরিচালনা পরিষদের সদস্য ও হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু। বিশেষ অতিথি ছিলেন আবু সাঈদ খান জুয়েল, নাসিরুজ্জামান খান ডাইমন্ড, রিপন ইসলাম, সামসুল ইসলাম, আশরাফুল চুন্নু,রাশেদ পারভেজ, আব্দুল আওয়াল খান, নুর ইসলাম, মায়া খাতুন, নুরে আলম, সোহানুর রহমান, আবুল কালাম আজাদ, সেলিমুজ্জামান খান বাবু।

হারদী মডেল একাডেমির শিক্ষক বিশারত আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারদী মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব, এনায়েতপুর-বাড়াদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জমির উদ্দিন,হারদী পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাকিম, হাফেজ মাওলানা আব্দুল কাদের, হারদী থানাপাড়া জামে মসজিদের ইমাম মামুন আল হায়দারী ও হারদী মাঠপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রাজু আহমেদ প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

৪৬ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

৪৬ মিনিট আগে
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

সময়ের সাক্ষী আলমডাঙ্গা রেলস্টেশন | ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন

১ ঘন্টা আগে
ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন

চুয়েটে অচলাবস্থা | উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২ ঘন্টা আগে
উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

২ ঘন্টা আগে
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৫ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৫ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৬ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।