লগইন
আলমডাঙ্গার সন্তান ড. মাসুদ  আমেরিকার এএপিএস-র মেম্বার এনগেজমেন্ট ম্যানেজার নির্বাচিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার সন্তান ড. মাসুদ আমেরিকার এএপিএস-র মেম্বার এনগেজমেন্ট ম্যানেজার নির্বাচিত

আমেরিকান এসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টস (এএপিএস)-র মেম্বর এনগেজমেন্ট ম্যানেজার নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গার সন্তান ড.মাসুদ পারভেজ। তিনি বর্তমানে আমেরিকার ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির রিসার্চ অ্যাসোসিয়েট ফ্যাকাল্টি।


এই সংগঠনের বর্তমান মেম্বার সংখ্যা প্রায় ৮৯০০০ এবং লিডারশীপ পজিশন ৩২০। এই ৩২০ জনের মধ্যে সিস্টেম ফার্মাকোলজি কম্যুনিটির "মেম্বার এনগেজমেন্ট ম্যানেজার" হিসেবে ২০২০-২০২১ সময়ের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেন তিনি। এএপিএস সারা বিশ্বের ওষুধ বিজ্ঞানিদের সর্বোচ্চ সংগঠন যারা গবেষণা, শিক্ষা, ও নতুন ওষুধ উৎপাদন বিজ্ঞানে ফান্ডিং, বৃত্তি, ফেলোশিপ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখে। প্রতিবছর এই সংগঠন বিশ্বের সব থেকে বৃহত বাৎসরিক কনফারেন্সের আয়োজন করে থাকে। এই সংগঠনের মাধ্যমে নতুন ওষুধ আবিষ্কার ও নতুন নতুন বিজ্ঞানের বিষয় ও আবিষ্কার নিয়ে আলোচনা ও বিজ্ঞানিরা লেকচার প্রদান করেন।


এই টিমে আছেন ৭ জন বিশ্বখ্যাত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। বর্তমান নির্বাচিত এই কমিটিতে চেয়ারপারসন হিসেবে আছেন অভিষেক গুলাতি, ভাইস চেয়ারপার্সন তারেক লেইল, পাস্ট চেয়ারপারসন বালাজি আগরাম, সেক্রেটারি এরিক বুরাঘস, লার্নিং অপুর্চুনিটি ম্যানেজার মাসুদ জামেই ও মেম্বর এনগেজমেন্ট ম্যানেজার ডেভিড লুইটজ ও মাসুদ পারভেজ। এদের সবাই বর্তমানে ইন্ডাস্ট্রিতে, একাডেমিতে লিডারশিপ পজিশনে আছেন। খুব উঁচুমানের বিশ্বখ্যাত ওষুধ বিজ্ঞানীদের মাঝে মাসুদ পারভেজই কনিষ্ঠতম ও তুলনামূলক স্বল্প অভিজ্ঞতাসম্পন্ন নতুন নির্বাচিত লিডার।


ড. মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের মো: আয়ুব আলীর ছেলে। তিনি বর্তমানে আমেরিকার ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির রিসার্চ অ্যাসোসিয়েট ফেলো। ইতোপূর্বে তিনি কানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো ও কোরিয়ার ইনজে ইউনিভার্সিটি মেডিকেল কলেজে ফার্মাকোলজিতে শিক্ষকতা করেন। ভবিষ্যতে আরও সাফল্যের জন্য তিনি এলাকাবাসির নিকট দোয়া চেয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৩ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৩ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৭ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৮ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৯ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৯ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।