লগইন
আলমডাঙ্গার মরহুম ট্রাক ড্রাইভারের পরিবারকে এককালিন নগদ টাকা দিলে আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ নভেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার মরহুম ট্রাক ড্রাইভারের পরিবারকে এককালিন নগদ টাকা দিলে আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন

চুয়াডাঙ্গা আন্ত:জেলা ট্রাক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত সদস্য আলমডাঙ্গা সোহেল রানার পিতার হাতে এককালিন নগদ অর্থ তুলে দেন প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়ের নেতাকর্মিরা। ১৮ নভেম্বর দুপুরে আন্ত:জেলা ট্রাক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন(১৮৯৫)র নেতাকর্মিরা মরহুম ড্রাইভার সোহেল রানা বাড়িতে উপস্থিত হয়ে এ অর্থ প্রদান করেন।


জানাগেছে, আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল রানা(৩৫) । গত ২ নভেম্বর রাতে চুয়াডাঙ্গা থেকে ট্রাক নিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রন হারিয়ে উপজেলার রোয়াকুলি গ্রামের একটি বসত বাড়ির সাথে সজোড়ে ধাক্কা লাগে। এসময় ঘটনা স্থলেই সোহেল রানা মারা যায়। মরহুম ড্রাইভার সোহেল রানার ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। গতকাল শনিবার মরহুম ট্রাক ড্রাইভার সোহেল রানার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুপুর পর আন্তঃজেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের যুগ্ম সম্পাদক মিজানুর আরফিন টিটন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সহসভাপতি হাফিজুর রহমান বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ সাহাবুল হক, জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য জনি, মিলন মরহুম সোহেল ড্রাইভারের বাড়িতে উপস্থিত হন।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, আঞ্চলিক মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক সেকেন্দার আলী, এছাড়াও আন্ত:জেলা ট্যাক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সকল নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মিরা মরহুম সোহেল রানার পিতা মোহাম্মদ আলীর হাতে আন্তঃজেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন(১৮৯৫)র প্রধান কার্যালয়ে পক্ষ থেকে ২০ হাজার ও আলমডাঙ্গা শাখা কার্যালয়ের পক্ষ থেকে ৫ হাজার টাকা এককালিন নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও আলমডাঙ্গার দুটি শ্রমিক ইউনিয়নের সদস্যরা মরহুম সোহেল ড্রাইভারের পরিবারকে ৩৫ হাজার টাকা সহায়তা করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

৪৬ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

৪৬ মিনিট আগে
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

সময়ের সাক্ষী আলমডাঙ্গা রেলস্টেশন | ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন

১ ঘন্টা আগে
ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন

চুয়েটে অচলাবস্থা | উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২ ঘন্টা আগে
উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

২ ঘন্টা আগে
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৫ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৫ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৬ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।