সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ২শ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী বাড়াদি গ্রামের ইদ্রিস আলী গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী বাড়াদি গ্রামের ইদ্রিস আলীকে গ্রেফতার করেছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ডবিল রেল গেট হয়ে এনায়েতপুর যাওয়ার রাস্তা থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলার বাড়াদি গ্রামের মৃত জোনাব আলীর ছেলে ইদ্রিস আলী (৬৫) দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও সেবন করে আসছে বলে অভিযোগ রয়েছে। সে বিভিন্ন জায়গা থেকে গাঁজা নিয়ে এসে এলাকায় বেচাকেনা করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বন্ডবিল গেট টু এনায়েতপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে উদ্ধার করা হয় ২শ গ্রাম গাঁজা। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সময়ের সাক্ষী আলমডাঙ্গা রেলস্টেশন | ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন
১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
১৩ ঘন্টা আগে