সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
আলমডাঙ্গায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারি বুধবার বিকেলে নতুন বাস স্টান্ডে শক্তি ফাউন্ডেশন আলমডাঙ্গা শাখার অফিসে শক্তি ফাউন্ডেশনের ঋণ গ্রহিতাসহ ২শ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশন আলমডাঙ্গা শাখার ম্যানেজার আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুবালী ব্যাংক ম্যানেজার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার এসআই মারজান আল মোনায়েম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল কাদের, আব্দুর রাজ্জাক।
এছাড়াও উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশন আলমডাঙ্গা শাখার হিসাব রক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন, মাইক্রোফাইন্যান্স অফিসার সাইদুল হোসেন, সাদ্দাম হোসেন, নাহিদ রহমান, জুয়েল রানা প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সময়ের সাক্ষী আলমডাঙ্গা রেলস্টেশন | ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন
১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
১৩ ঘন্টা আগে