সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আর্থিক প্রণোদনা ও ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে ঝিনাইদহে প্রতীকী অনশন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঘোষিত বাজেটে আর্থিক বরাদ্দ ও সরকারি ঘোষিত ১৩ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ঝিনাইদহে প্রতীকী অনশন পালন করেছে কিন্ডাগার্টেনের শিক্ষক ও কর্মকর্তারা। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করেন জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক-কর্মচারীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সহ-সভাপতি শাহিনুর আলম লিটন, সাধারণ সম্পাদক বজলুর রহমান, শিক্ষাসচিব শফিউদ্দিন আহম্মেদ, অর্থ সম্পাদক আরেফিন অনু, সহ-সাধারণ সম্পাদক উম্মে কুলসুম মালা।
বক্তারা, সম্প্রতি ঘোষিত বাজেটে কিন্ডারগার্টেনের জন্য আর্থিক বরাদ্দ ও সরকার ঘোষিত ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর না বাড়িয়ে ওইদিনই খোলার দাবী জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
১০ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে