লগইন
আওয়ামী লীগ নেতাকে  গুলি করে হত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ ডিসেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনায় স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা বকুল হোসেনকে (৪০) কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার দোগাছী ইউনিয়নের অনন্তবাঁধ দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বকুল সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার মোখলেছুর রহমান গংয়ের সঙ্গে বকুলের বিরোধ চলছিল। 
এরই জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে বকুল খুন হয়েছেন-এমন ইঙ্গিত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে। আশা করছি দ্রুতই তাদের গ্রেফতার করা যাবে। 

এদিকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও খুনিদের দ্রুত গ্রেফতারের  দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।