লগইন
ভোটের মাঠে নাশকতা সৃষ্টির অপচেষ্টা? গোস্বামী দূর্গাপুর বাজারে দুটি তাজা বোমা উদ্ধার ও নিস্ক্রিয়
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬ | ১০:২২ রাত ৪৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বোমা উদ্ধার | ভোটের মাঠে নাশকতা সৃষ্টির অপচেষ্টা? গোস্বামী দূর্গাপুর বাজারে দুটি তাজা বোমা উদ্ধার ও নিস্ক্রিয়

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দূর্গাপুর বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে ঢাকা বারিধারার অ্যান্টি টেরোরিজম ইউনিট (ATU) ' র বোমা ডিসপোজাল টিম দুটি তাজা ও কার্যক্ষম বোমা উদ্ধার করে পরে সফলভাবে নিষ্ক্রিয় করেছে। বোমা ডিস্পোজাল টিমের নেতৃত্ব দেন ইন্সপেক্টর মোঃ আবু আজিফ।


পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২১ জানুয়ারি বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে ফার্নিচার ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক তার দোকানের দরজা খুলে ভেতরে দুটি বোমা সদৃশ বস্তু দেখতে পান। তিনি তা দেখে আতঙ্কিত হয়ে আশপাশের দোকানদারদের ডেকে জানান। পরে স্থানীয়দের মাধ্যমে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে খবর দেয়া হয়।


ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ফার্নিচারের দোকানসহ আশেপাশের এলাকায় লাল ফিতা দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বোমা ডিস্পোজাল টিমকে দ্রুত পাঠানো হবে।


তবে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ায় বাজারে এক দিন এক রাত আতঙ্ক বিরাজ করছিল। পুলিশ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়।


এ বিষয়ে ফার্নিচার ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক বলেন, তিনি প্রায় ৩৫ বছর ধরে গোস্বামী দূর্গাপুর বাজারে কাঠের ফার্নিচার তৈরির ব্যবসা করছেন। এর আগে এমন ঘটনা তার জীবনে কখনো ঘটেনি। স্থানীয়রা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এই ধরনের নাশকতা করা হতে পারে।


পরদিন ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে আনুমানিক ৪টা ৩০ মিনিটে ঢাকা থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের বোমা ডিস্পোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে।


পরিদর্শনের পর তারা নিশ্চিত হন যে, উদ্ধারকৃত বস্তু দুটি তাজা ও কার্যক্ষম বোমা। দীর্ঘ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বোমা ডিস্পোজাল টিম দুটি বোমা পার্শ্ববর্তী বালুর মাঠে নিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করেন।


ইন্সপেক্টর মোঃ আবু আজিফ বলেন, বোমা দুটি বিস্ফোরিত হলে আশপাশের কয়েক ফুট এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল এবং বড় ধরনের প্রাণহানির ঝুঁকিও তৈরি হতে পারত।


ওসি মোঃ মাসুদ রানা বলেন, তারা বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সকে অবহিত করেছে এবং পরে ঢাকা থেকে বোমা ডিস্পোজাল টিম এসে বোমা নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


 আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই ধরনের বোমা উদ্ধারের ঘটনা এলাকাবাসীর মধ্যে ভীতির সঞ্চার করছে।


স্থানীয়রা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে জনজীবন অশান্ত করে ভোটারদের নিরাপত্তাহীন করা সম্ভব, তাই দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশও গোয়েন্দা তৎপরতা জোরদারের কথা জানিয়েছে, যাতে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখা যায়।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।