লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

বিলুপ্তপ্রায় মেছোবিড়াল উদ্ধার: বনবিভাগের কাছে হস্তান্তর
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৬ | ০৪:২৬ সকাল ১৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

বিলুপ্তপ্রায় মেছোবিড়াল উদ্ধার: বনবিভাগের কাছে হস্তান্তর

বনবিভাগের সহায়তায় একটি বিলুপ্তপ্রায় মেছোবিড়াল উদ্ধার করে কুষ্টিয়া রেঞ্জের বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ২২ জানুয়ারি প্রাণীটি উদ্ধার করে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা। সংস্থাটির ছয় সদস্যের সক্রিয় উপস্থিতিতে মেছোবিড়ালটি কুষ্টিয়ার ইবি থানার মনোহরদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ আলীর মাধ্যমে বনবিভাগের কাছে তুলে দেওয়া হয়।


আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা স্থানীয়ভাবে প্রাণী-প্রকৃতি রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, বন্যপ্রাণি উদ্ধার ও সামাজিক শিক্ষার মাধ্যমে সংগঠনটি এলাকায় পরিচিতি পেয়েছে। তাদের সদস্যরা নিয়মিতভাবে বনবিভাগের সঙ্গে সমন্বয় করে বন্যপ্রাণি রক্ষা, অবৈধ শিকার বন্ধ এবং বন সংরক্ষণে কাজ করেন।


এ সময় সংগঠনের সভাপতি সাঈদ এম হিরণ বলেন, “বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি সবার নৈতিক কর্তব্য। আমাদের প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই দল, মত, ধর্ম বা বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।


সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, “প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রাখা কঠিন হয়ে যাবে। আমাদের সচেতনতা বাড়াতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”


মেছোবিড়ালটি বনবিভাগের কাছে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আরাফাত। তারা জানান, মেছোবিড়ালটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বনবিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাণিটি পরবর্তীতে নিরাপদ পরিবেশে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।


স্থানীয়রা বলছেন, মেছোবিড়ালসহ বন্যপ্রাণি রক্ষা করা হলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং গ্রাম অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যও রক্ষা পায়। তাই এই ধরনের উদ্ধার কার্যক্রম মানুষকে আরও সচেতন করবে বলে মনে করছেন তারা।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।