লগইন
সুপার এল নিনোর বিরূপ প্রভাব ও জলবায়ু সংকট মোকাবিলায় করণীয়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ১২:০২ দুপুর ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মতামত
সুপার এল নিনোর বিরূপ প্রভাব ও জলবায়ু সংকট মোকাবিলায় করণীয়

জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহার, দ্রুত বন উজাড়, পর্যাপ্ত গাছ না লাগানো এবং মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে সৃষ্টি হচ্ছে ‘এল নিনো’। এর প্রভাবে মহাসাগরের পানি অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠার পাশাপাশি বদলে যাচ্ছে বৃষ্টির স্বাভাবিক গতিপথ। প্রকৃতির এই চরম বিপর্যয় মানুষের জীবনযাত্রার ওপর সরাসরি আঘাত হানছে। বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন যে, এল নিনোর প্রভাবে খরা, মহামারী কিংবা মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। অনাবৃষ্টির কারণে ফসলের ফলন কমে গিয়ে খাদ্যপণ্যের দাম এক লাফেই অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

প্রচণ্ড গরমের কারণে স্বাভাবিক শারীরিক ক্লান্তি বৃদ্ধির পাশাপাশি পানিশূন্যতা ও হিট স্ট্রোকের মতো জটিল স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। একদিকে তীব্র অনাবৃষ্টির কারণে মাটি ফেটে চৌচির হয়ে পড়ছে, অন্যদিকে কোথাও কোথাও দেখা দিচ্ছে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও প্রাণঘাতী ভূমিধসের মতো বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়।

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, ‘সুপার এল নিনো’র প্রভাবে বাংলাদেশেও নানামুখী পরিবর্তন ও সংকট দেখা দিতে পারে। এর ফলে দেশে চরম তাপদাহের পাশাপাশি অনাবৃষ্টি ও অতিবৃষ্টির দ্বিমুখী শঙ্কা তৈরি হচ্ছে। দেশের কোনো অঞ্চলে খরা দেখা দিলে অন্য অঞ্চলে হতে পারে বন্যা। সামগ্রিকভাবে বৃষ্টিপাত প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে খাদ্য উৎপাদন ২০ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং সামুদ্রিক মাছ আহরণ ও বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এর পাশাপাশি সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা বৃদ্ধি এবং ডায়রিয়া ও ডেঙ্গুর মতো সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব বাড়তে পারে, যা রপ্তানি আয়েও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সুপার এল নিনোর এমন বিপজ্জনক বিপর্যয় থেকে রক্ষা পেতে জাতীয় ও ব্যক্তিগত পর্যায়ে এখনই সচেষ্ট হওয়া জরুরি। কৃষকদের খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে সরকারি আর্থিক সহায়তা প্রদান ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। বর্ষার পানি ধরে রাখতে পুকুর খনন ও পানি সংগ্রহের ব্যবস্থা করা এবং ডিজেল চালিত পাম্পের জায়গায় সোলার পাম্পের ব্যবহার বাড়ানো প্রয়োজন। তীব্র গরম সামলাতে ছাদে সাদা রং বা চুন দেওয়া, ছাদবাগান করা, খাবার স্যালাইন ঘরে রাখা এবং দুপুরের প্রখর রোদে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, এল নিনো একটি স্বাভাবিক চক্র হলেও মানবসৃষ্ট পরিবেশ দূষণ এর তীব্রতাকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে এখনই কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমাতে হবে এবং বিশ্বজুড়ে গাছ কাটা বন্ধ করে বনায়ন জোরদার করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে ক্ষতিকর ধোঁয়া নির্গমন বন্ধে আন্তর্জাতিক স্তরে কঠোর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই।

লেখক: মাস্টার মেরিনার (এ এফ এন আই), এক্স ক্যাডেট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

৫৭ মিনিট আগে
ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

৫৮ মিনিট আগে
ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

১ ঘন্টা আগে
পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

২ ঘন্টা আগে
গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

২ ঘন্টা আগে
ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

৩ ঘন্টা আগে
গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

৪ ঘন্টা আগে
৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।