লগইন
অনিয়ম খুঁজতে নামলো তদন্ত কমিটি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ০১:০০ দুপুর ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
দুর্বল ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকার এফডিআর | অনিয়ম খুঁজতে নামলো তদন্ত কমিটি

দেশের জ্বালানি খাত পরিচালনার দায়িত্বে থাকা অন্যতম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ৪ হাজার ৮১৩ কোটি টাকারও বেশি স্থায়ী আমানত (এফডিআর) আর্থিকভাবে দুর্বল ও সংকটগ্রস্ত ব্যাংকে জমা রাখা নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্কের। বিপুল পরিমাণ এই অর্থের নিরাপত্তা, ব্যাংক নির্বাচনের প্রক্রিয়া এবং কোনো অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে কি না—তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিপিসি।

বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ৩ নভেম্বর সাত সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। এতে বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে আহ্বায়ক এবং ব্যবস্থাপক (হিসাব/তহবিল) মো. আল-আমিনকে সদস্য সচিব করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে বিষদ অনুসন্ধান চালিয়ে বিপিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি তেল আমদানির মতো জাতীয় গুরুত্বপূর্ণ কাজে বিপিসির অধীনে সার্বক্ষণিক বড় অঙ্কের তহবিল থাকে, যা বিভিন্ন ব্যাংকে এফডিআর হিসেবে জমা রাখা হয়। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে তারল্যসংকট ও দুর্বল আর্থিক সূচকের মধ্যেও ঝুঁকির মুখে থাকা ব্যাংকে সরকারি তহবিল জমার সিদ্ধান্তটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করা হবে কোন নিয়মে এবং কাদের সুপারিশে বিপুল অঙ্কের অর্থ জমা করা হয়েছিল। উচ্চ সুদের লোভে নাকি ব্যক্তিগত কোনো সুবিধা, ঘুষ বা কমিশনের বিনিময়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল—তাও খতিয়ে দেখবে কমিটি। পাশাপাশি ব্যাংকগুলোর আমানত ফেরত দেওয়ার আর্থিক সক্ষমতা যথাযথভাবে পরখ করা হয়েছিল কি না, তাও উঠে আসবে অনুসন্ধানে।

কমিটির মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ ব্যাংকে থাকা ৪,৮১৩.৩২ কোটি টাকা নিরাপদে ফেরত আনার উপায় নির্ধারণ। ভবিষ্যতে রাষ্ট্রীয় এই অর্থ সুরক্ষিত রাখতে একটি টেকসই ও কঠোর স্থায়ী আমানত ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের সুপারিশও করবে এই তদন্ত কমিটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মী গ্রেপ্তার

৩ মিনিট আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মী গ্রেপ্তার

অনিরাপদ কৈশোর ও বিপন্ন সামাজিক ভবিষ্যতের বার্তা

৪ মিনিট আগে
অনিরাপদ কৈশোর ও বিপন্ন সামাজিক ভবিষ্যতের বার্তা

ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

১ ঘন্টা আগে
ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

১ ঘন্টা আগে
ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

২ ঘন্টা আগে
পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

৩ ঘন্টা আগে
গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

৩ ঘন্টা আগে
ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

৪ ঘন্টা আগে
গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।