লগইন
স্ত্রীর আকুতি সত্ত্বেও সংসার ভাঙলেন স্বামী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৬ | ০১:০১ দুপুর ২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
সন্তান না হওয়ার অজুহাতে বিচ্ছেদ | স্ত্রীর আকুতি সত্ত্বেও সংসার ভাঙলেন স্বামী

সাত বছরের দাম্পত্য জীবনে কোনো সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন স্বামী। আকুল আকুতি আর কান্নাকাটি করেও স্বামীর মন গলাতে পারেননি ওই নারী। শেষ পর্যন্ত নিজের অবস্থানে অনড় থেকে স্ত্রীকে তালাক দেন তিনি। হৃদয়বিদারক এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় বরিশালের হিজলা উপজেলার একটি গ্রামে বিচ্ছেদ ও সালিস বৈঠকের আয়োজন করা হয়। প্রায় সাত বছর আগে মেহেন্দীগঞ্জ উপজেলার রনি খানের সঙ্গে হিজলার ওই নারীর সামাজিক আয়োজনে বিয়ে হয়েছিল। বর্তমানে রনি পরিবারসহ নরসিংদীর মাধবদী এলাকায় বাস করেন এবং একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন।

সালিসে রনি খান দাবি করেন, বিয়ের পর দীর্ঘ সাত বছর ধরে তাঁরা চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। একপর্যায়ে চিকিৎসায় জানতে পারেন তাঁর স্ত্রী মা হতে পারবেন না। এ কারণে তিনি আর সংসার এগিয়ে নিতে ইচ্ছুক নন।

সালিসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট থানা পুলিশ রনিকে বুঝিয়ে দাম্পত্য জীবন টিকিয়ে রাখার নানা চেষ্টা করে। তবে কোনো কিছুতেই নিজের সিদ্ধান্ত থেকে সরেননি তিনি। সালিসে উপস্থিত স্থানীয় সমাজসেবক সেলিম রাঢ়ী জানান, উপস্থিত সকলে মিলে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তবে সন্তান না হওয়ার বিষয়টি তুলে রনি বিচ্ছেদে অনড় থাকেন। পরে দেনমোহরের ১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধের মধ্য দিয়ে আইনিপ্রক্রিয়ায় বিচ্ছেদ সম্পন্ন হয়।

এ বিষয়ে হিজলা থানার উপপরিদর্শক (এসআই) আলী আজগর জানান, সন্তান না হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দম্পতির মধ্যে মনোমালিন্য চলছিল। পূর্বে ওই গৃহবধূ থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে দুই পক্ষকে নিয়ে সংসারটি রক্ষার সব রকম উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা রক্ষা করা সম্ভব হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

৫৭ মিনিট আগে
ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

৫৮ মিনিট আগে
ক্রিকেটে এই প্রথম তিন ৫০০ রানের ইনিংস

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই

আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক

পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

১ ঘন্টা আগে
পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি

গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

২ ঘন্টা আগে
গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি, বৈভব সূর্যবংশীর সংগ্রহে এখন কয়টি?

ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

২ ঘন্টা আগে
ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়

গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

৩ ঘন্টা আগে
গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত

৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

৪ ঘন্টা আগে
৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।