লগইন
শরীরচর্চা তরুণদের মাদক থেকে দূরে রাখে- আলমডাঙ্গা ব্যায়ামাগারের ইফতার মাহফিলে এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৬ মার্চ, ২০২৬ | ০২:৪৯ দুপুর ৫৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শরীরচর্চা তরুণদের মাদক থেকে দূরে রাখে- আলমডাঙ্গা ব্যায়ামাগারের ইফতার মাহফিলে এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

আলমডাঙ্গায় ব্যায়ামাগারের উদ্যোগে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। ৬ মার্চ দারুস সালাম ঈদগাহ ময়দানে ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার সহযোগীতায় ও আলমডাঙ্গা ব্যায়ামাগারের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ব্যায়ামাগারের সদস্য, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, আলমডাঙ্গা ব্যায়ামাগার প্রতিদিন সকালে কলেজ মাঠে নিয়মিত শরীরচর্চার আয়োজন করছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। শরীরচর্চা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে উৎসাহিত করে।


তিনি আরও বলেন, আমাদের সমাজকে অনৈতিক কাজ, মাদক ও দুর্নীতিমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে খেলাধুলা ও শরীরচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তারা মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


ইফতার মাহফিলে ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেলা জামায়াতের যুব বিষয়ক সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম।


ব্যায়ামাগারের সদস্য আব্দুর রশিদ মঞ্জুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন ব্যায়ামারের ট্রেইনার মোস্তাফিজুর রহমান টুটুল, শেখ জুয়েল, রবিউল ইসলাম, শেখ মহন, জহুরুল ইসলাম, গোলাম মোক্তাদির বিদ্যুৎ, সাদ্দাম খান, আলমডাঙ্গা একাডেমির ফুটবল ট্রেইনার সোহাগ আলী, ব্যায়ামাগারের সদস্য রেজাউল করীম সুলতানুল আরেফিন তাইফু, তরিকুল ইসলাম জোয়ার্দ্দার, মামুন অর রশিদ মন্ডল, ডাবলু, আলমডাঙ্গা সকল খেলার মাঠের পানি মন্ত্রী হিসেবে পরিচিত শাফায়েত ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যায়ামাগারের সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মুতালেব।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।