আলমডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা ও পৌর নির্বাচনে প্রার্থী ঘোষণা
আলমডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা ও পৌর নির্বাচনে প্রার্থী ঘোষণা
আলমডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) আলমডাঙ্গা শহরের হাজী মোড়স্থ লায়লা কনভেনশন হলে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমিনুল হক বিশ্বাস এবং আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদে মাজিদুল ইসলাম মুকুলের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাসানুজ্জামান সজিব।
এসময় তিনি বলেন, দেশের সার্বিক কল্যাণ, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা সময়ের দাবি। পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সকলকে কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজি, খেলাফত মজলিসের কুষ্টিয়া জোন পরিচালক ও আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মনিরুজ্জামান, খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান এবং আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন।
ইফতার মাহফিলে এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি ওয়ালীদ হোসাইন, হাসিবুল ইসলাম, হাজী আক্তারুজ্জামান, সেক্রেটারি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মাজেদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি আলহাজ্ব আবুল কাশেমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৪ দিন আগে